খুলনায় যুবদল নেতা হত্যা, মামলায় নেই আসামির নাম

খুলনায় যুবদল নেতা হত্যা, মামলায় নেই আসামির নাম

খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে নিহতের পিতা আব্দুল করিম মোল্লা এ মামলা করেন। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

দেলৗতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী আমার দেশকে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে থানায় মামলা লিপিবদ্ধ হয়েছে। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। সন্ধেহভাজন হিসেবে কারো নাম নেই।

ঘটনার তদন্তে গোয়েন্দা পুলিশের একটি টিম এবং পুলিশের দুটি টিম গতকাল থেকেই কাজ শুরু করেছে। এলাকার আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, কুয়েট ঘটনার প্রতিক্রিয়া, পার্টি অফিস ভাংচুর মামলার বাদী হওয়া, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ, ইত্যাদি নানা বিষয়কে মাথায় নিয়ে কাজ এগোচ্ছে। কিলিং মিশনে তিনজন অংশ নিয়েছিলেন এবং মাত্র ৩/৪ মিনিট সময়ের মধ্যে তারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তারা মহেশ্বরপাশা বাজারের দিকে থেকে এসেছিল এবং হত্যাকাণ্ডের পর তেলিগাতি দিয়ে বেরিয়ে গেছে। আমাদের হাতে সিসিটিভি ফুটেজ এসেছে। যা বিশ্লেষণ করে আমরা ধারণা পেয়েছি কোন গ্রুপ এ কাজে জড়িত। আশা করছি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন