সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
ছবি: আমার দেশ

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষতি হয়নি বলে জানান বিএনপির নেতারা।

ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০-১২ জন অফিসে বসা ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে মহিদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনের মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের এক কোনায় আগুন জ্বলছে।

বিজ্ঞাপন

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশসহ বিএনপির নেতাকর্মীরা অফিস পরিদর্শন করেন।

রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন