কুষ্টিয়া কারাগারের মূল ফটকে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া কারাগারের মূল ফটকে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা
ককটেল ফাটানো স্থান। ছবি: আমার দেশ

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ভোররাতে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে শীতের পোশাকপরা তিনজন চলন্ত মোটর সাইকেলে এসে একটি ককটেল ছুড়ে শহরের হাউজিংয়ের দিকে চলে যায়। এ সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল ইসলাম জানান, এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন