কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা গুলিবিদ্ধ

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে বাহিরচর ইউনিয়নের হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নাসিরুল ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু বিক্রির সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তার পিঠে গুলি করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার পায়েও আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে। পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।

ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘নাসিরুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালুর ব্যবসা আছে। তিনিই দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্বন্দ্ব নিয়েই এ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীরা সাতজন ছিল। ছয়জন ছিল মুখোশধারী। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও তারা কাউকে চিনতে পারেননি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন