মাগুরায় প্রেস সচিব

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তিই বিলম্বিত করতে পারবে না

জেলা প্রতিনিধি, মাগুরা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তিই বিলম্বিত করতে পারবে না

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শক্তিই এই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না। প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, সেই অনুযায়ীই নির্বাচন হবে।

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম আরও বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানও ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে। তখন আপনারা নির্বাচনের মহোৎসব দেখতে পাবেন।

সংস্কার প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘জুলাই চার্টার’ নিয়ে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে এবং তা দ্রুত এগিয়ে যাচ্ছে, যা এখন দৃশ্যমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন