বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাটে আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব প্রদানকারী তুহিনের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে রামপাল সদরে অনুষ্ঠিত এ মিছিল ও সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন- রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মুজিবর রহমান বাবুল, আব্বাস আলী, হাওলাদার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন।

এ সময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহারের দোসরদের সাথে নিয়ে এলাকায় হামলা, লুটপাট ও ভাঙচুর চালান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। তিনি এ উপজেলায় সন্ত্রাসের গডফাদারে পরিণত হয়েছেন। এর আগে আওয়ামী লীগের ১৫/১৭ বছর ধরে তুহিন আওয়ামী লীগের সাথে মিলে দলের অনেক ক্ষতি করেছেন। আর এখন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে নিজ স্বার্থে দলের লোকজনকে পিটাচ্ছেন। তাই আমরা তার দলের পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিগত সময় আমি বিএনপিকে ভালোবেসে বিএনপির সাথে রয়েছি। আওয়ামী লীগের কতিপয় নেতার প্ররোচনায় আমার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে আমার জনপ্রিয়তাকে ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন