বাগেরহাটের মোংলা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করেন নৌ-পুলিশ।
বিজ্ঞাপন
মোংলা নৌ-পুলিশের ইনচার্জ মো. লুৎফুল কবির জানান, রোববার দুপুরে মোংলার পানিরঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই নারীর লাশটি উদ্ধার করেছে নৌ-পুলিশ।
লাশের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিয়েছে পিবিআই। ময়নাতদন্তের জন্য দুপুরেই লাশটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

