সুন্দরবনে হরিণের গোস্তসহ ৫ শিকারি আটক

সুন্দরবনে হরিণের গোস্তসহ ৫ শিকারি আটক

সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের গোস্তসহ পাঁচজন শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার বিকাল ৪টায় নদীতে একটি কাঠের নৌকা তল্লাশি করে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি করে ২৫ কেজি হরিণের গোস্ত, ৮০টি হরিণ শিকারের ফাঁদ এবং কাঠের ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন-উজ-জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালসহ আটকদের হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন