আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি বাতিলের দাবি

দেলোয়ার মানিক, কুষ্টিয়া

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি বাতিলের দাবি

আওয়ামীপন্থীদের নিয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে পদবঞ্চিত এক অংশ।

বুধবার শহরের এনএস রোডের পৌর বাজারের সামনে থেকে পদবঞ্চিত শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর রেলগেটে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। বিগত ১৬বছরে যারা আওয়ামী-ছাত্রলীগের দালালী করেছেন তাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। কমিটি পাওয়ার পর থেকেই টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন আহ্বায়ক ও সদস্যসচিবসহ এই কমিটির বেশকিছু নেতাকর্মী।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে আন্দোলনের সময় কখনো তাকে দেখা যায়নি তবুও বিশেষ ক্ষমতায় তাকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও মোস্তাফিজুর রহমান এই জেলার বাসিন্দা না হয়েও তাকে জেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন শিক্ষার্থীরা। তাই এই আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবিও জানান তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আয়াশ, নাবিল, রাব্বি, পারভেজ, আনভি আলিফ, আনাস, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন