দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পাশের দেশে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় ২০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।
বুধবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জুন মাসের সভায় খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী এ তথ্য জানান। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ময়ূর নদের উপর গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ শেষ করা, সোনাডাঙ্গা বাইপাস সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন, আসন্ন ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সুন্দরবনকেন্দ্রিক দুস্যুতা বন্ধ করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

