কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ ২ যাত্রী নিহত

কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ ২ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদরাসার সামনে (কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে। এই সময় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী এবং ভ্যানচালক কামরুল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুরের আব্দুল সাত্তারের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পাখিভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে যাওয়ার সময় ভ্যানের এক্সেল ভেঙে সড়কের ওপর পড়ে গেলে পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ভানুমতি মারা যান। এ ঘটনায় নিহত ভানুমতির সঙ্গে থাকা তার মেয়ে হাসিনা ও ভ্যানচালক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন