ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪১) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলায় স্বামীর সঙ্গে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
বিজ্ঞাপন
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে ঝিনাইদহ মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা। জামতলা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাম্মী । এসময় পেছন থেকে বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি ।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

