মাগুরায় শিশু ‘ধর্ষণের’ ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরায় শিশু ‘ধর্ষণের’ ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশু ‘ধর্ষণের’ ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। এ মামলার শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির অবস্থা ‘ক্রিটিক্যাল’ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত করে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন