আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানার গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার মূল্য ৬১ হাজার ৫শ’ টাকা ।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...