শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে সুমন সরদার (৪২) নামে এক বিএনপি নেতার। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে তার শশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত সুমন সরদার ধানসাগার ইউনিয়নের শিং বাড়ি এলাকার মৃত আবুল কালাম সরদারের ছেলে। তিনি ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া তিনি উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত জেনারেল গ্রামীণ হাসপাতালেরও পরিচালক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া-দাওয়া সেরে ঘরেই অবস্থান করছিলেন সুমন। এসময় তার স্ত্রী-সন্তানরা বেরাতে গেছিলেন,তার পরিবারের লোকজন একাধিক বার ফোন দিয়ে না পেয়ে তার মেয়ে তাকে খুজতে এলে ঘরের মেঝেতে শুয়ে থাকতে দেখেন, এরপর চিৎকার দিলে বাড়ির পাশে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলেন তা সঠিকভাবে বলতে পারেননি কেউ।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. শমিনুল হক বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যুর খবর শুনেছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...