সারা দেশসুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
সারা দেশসুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারা দেশ‘ঘরগিন্নি’ সম্পূর্ণ বিষহীন ও নিরীহ সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশপাশে দেখা যায় এবং টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপটিকে বন বিভাগের সহযোগিতায় তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
সারা দেশবন কর্মকর্তারা জানান, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করছিল। পরে বনের ভেতরে বিশেষভাবে তৈরি মাচায় আগুনের তাপে বিষাক্ত মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হচ্ছিল।
সারা দেশমৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন এবং বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই তিন মাস বনের সকল নদ-নদী, খাল ও জলাশয়ে মাছ, কাঁকড়া ও মধু আহরণ এবং পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
সারা দেশবাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে সুমন সরদার (৪২) নামে এক বিএনপি নেতার। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে তার শশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সারা দেশপবিত্র ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহার সময়েও সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বন ও বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থে এবার ঈদুল আজহার ছুটি গ্রহণ না করে দায়িত্ব পালন করবেন পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা। তারা কর্মস্থল ত্যাগ না করে সুন্দরবনের জীববৈচিত্র্যের সুরক্ষা দিচ্ছেন।
সারা দেশজেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে জেলেদের একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়াও দস্যুদের কবলে আরো কয়েকজন জেলে আটক রয়েছে। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫/১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিলো।
সারা দেশসুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্র ও গোলাবারুদসহ বাহিনীটির তিন সদস্যকে আটক করা হয়েছে।