শরণখোলায় প্রাইভেট ক্লিনিকের ওয়াশরুম থেকে নার্সের লাশ উদ্ধার

শরণখোলায় প্রাইভেট ক্লিনিকের ওয়াশরুম থেকে নার্সের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল (প্রাইভেট) এ কর্মরত নার্স রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগমের লাশ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ ও হাসপাতালের সহকর্মীরা।

২৩ জুলাই ভোর ৪টায় গ্রামীণ জেনারেল হাসপাতাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তরবাড়ি গ্রামের বাসিন্দা জসীমউদ্দীনের স্ত্রী রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগম (৩৪) গত ৩ জুলাই রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতাল (প্রাইভেট) একজন নার্স হিসেবে যোগদান করেন। তিনি ওই হাসপাতালে রাত্রে ডিউটি করতেন। তার স্বামী জসিম উদ্দিন জানাযন, ২২ জুলাই রাত সাড়ে সাতটার দিকে তার স্ত্রী রিক্তা বেগম বাড়ি থেকে রওনা দিয়ে হাসপাতালে আসেন। তবে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।

হাসপাতালে পরিচালক আলীম আল রাজি মুক্তি জানান, রাতে ডিউটি চলাকালীন ১:৫৭ মিনিটে তিনি বাথরুমে যান আধা ঘণ্টা হয়ে গেলেও ওই রুম থেকে বের না হওয়ায় তার সহকর্মী এক নার্স তাকে ডাকাডাকি করে তার ডাকে সাড়া না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙে রাত সাড়ে চারটায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে আরো জানা গেছে, বাথরুমে তার হাতে একটি প্যাথেডিন ইঞ্জেকশন সুইসহ পাওয়া গেছে যার বেশির ভাগ ব্যবহার করা হয়েছে। তার স্বামী জসিম উদ্দিন জানান, তার হার্টের সমস্যা ছিল এছাড়া তিনি ঘুম এবং ব্যথা নিবারণের জন্য প্রায়ই ঘুমের ঔষুধ ও‌ ইনজেকশন ব্যবহার করতেন।

এ বিষয়ে একজন অভিজ্ঞ মেডিকেল অফিসার বলেন, প্যাথেডিন ইঞ্জেকশন ঘুমের কাজ করলেও অতিরিক্ত ব্যবহারে যে কোনো ধরনের সমস্যা ঘটতেই পারে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্যাথেডিন ইনজেকশন ব্যবহার করছেন সেখানে কালো দাগ রয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে সে রিপোর্টে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন