সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা শনিবার সকালে বদরউদ্দিন খালে একটি জেলে নৌকাসহ ও ৩ জেলেকে আটক করেন। তারা হলেন শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। আটক জেলেরা বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরছিলো।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন