ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরির পর টাকা দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরির পর টাকা দাবি

মুখে মাস্ক পরা যুবক একটি বিল্ডিংয়ের সামনে ঘুরছেন। কয়েকবার পায়চারী করার পর হুট করে ঢুকে পড়লেন নির্মাণাধীন ভবনে। ভবনের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের তালা মুহূর্তেই ভেঙে ফেললেন। এরপর মোটরসাইকেল নিয়ে লাপাত্তা।

বিজ্ঞাপন

শনিবার কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের আজিজুর রহমানের ছেলে জাকারিয়া হোসেন প্রয়োজনীয় কাজে ঝিনাইদহ যান। এ সমযয় তিনি ঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই শহীদ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ভবনের সামনে মোটরসাইকেলটি রেখে

দেন। এ ঘটনায় ভুক্তভোগী জাকারিয়া হোসেন মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় জিডি করেছেন।

এদিকে চুরির পর একটি নম্বর থেকে মোটরসাইকেলের মালিককে ফোন করে চোর। এসময় তার

কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়।

জাকারিয়া বলেন, নির্মাণাধীন ভবন ও গ্যারেজে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। গ্যারেজে

বাইকটি রাখা ছিল। একপর্যায়ে গিয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই বাইকটি চুরি হয়েছে। বাইক চুরির পর একটি মোবাইল ফোন নম্বর থেকে আমার কাছে

কল করে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। ফোন করে চোর চক্রের কেউ একজন বলেছে,টাকা দিলে মোটরসাইকেল ফেরত দেবে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জিডি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চোরকে শনাক্তের চেষ্টা করবো। এছাড়া যে বা যারা ফোন করে টাকা দাবি করেছে,

আমরা সেটি খতিয়ে দেখছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন