ইবিতে ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধি, ইবি

ইবিতে ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'র ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার (আংশিক) আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

রোববার জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফুয়াদ হাসান এবং সদস্য সচিব টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো. তামিম। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন আল হাদিস বিভাগের ২০২২-২৩ বিভাগের যায়েদ বিন ওসমান।

ইবি ছাত্রশক্তির নব নির্বাচিত সদস্য সচিব ইফতেহার উদ্দিন বলেন, সর্বপ্রথম মহান রাব্বুল আলা আমিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্মরণ করছি ২৪ এর শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠনের একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা যেন শহীদদের সেই আকাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। 

নবনির্বাচিত আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নবগঠিত কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভাগে থাকবে। আসন্ন পূর্নাঙ্গ কমিটিতে বাংলাদেশপন্থী সবাইকে স্বাগতম। যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এবং ফ্যাসিবাদী মতাদর্শে বিশ্বাস করে না, তাদের সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা একটি মধ্যপন্থী রাজনীতি বিনির্মাণ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কাম্য।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...