সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, নিয়মিত টহলের সময় বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে বনদস্যুদের ধাওয়া করে। এ সময় তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবনে অপরাধ দমনে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী সুরক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

