মহেশপুর সীমান্তে পাঁচ বাংলাদেশি নাগরিক আটক

মহেশপুর সীমান্তে পাঁচ বাংলাদেশি নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পারাপারের সময় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন খুলনা, গোপালগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।

সোমবার রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজেপি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাংগা বিওপির বাঘাডাংগা গ্রামের আফাং মিয়ার বাড়ির মধ্যে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে ৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়।

আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন