আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুষ্টিয়ায় ৪টি আসনে ১৭ প্রার্থী হারালেন জামানত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ৪টি আসনে ১৭ প্রার্থী হারালেন জামানত

কুষ্টিয়া জেলায় ৪টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ১৭ জন। ভোটযুদ্ধে লড়েছেন একজন স্বতন্ত্র সহ ১৪টি রাজনৈতিক দলের ২৫ জন। এদের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

বিজ্ঞাপন

কোন আসনে কতজন প্রার্থী জামানত হারিয়েছেন-

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ভোট দিয়েছেন ২লাখ ৮২হাজার ৫’শ ৪৩জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের-‌জেএস‌ডি মো. গিয়াস উদ্দীন তারা প্রতীকে পেয়েছেন ২০৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. বদিরুজ্জামান মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৪১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪০৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মো. নুরুজ্জামান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৭৮৬৪ ভোট, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. শাহাবুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬১৩ ভোট এবং জাতীয় পার্টির মো. শাহারিয়ার জামিল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০৯৪ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ভোট দিয়েছেন ৩লাখ ৪৮হাজার ৯’শ ১১ জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ কাস্তে প্রতীকে পেয়েছেন ৮০ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার চেয়ার প্রতীকে পেয়েছেন ১১২৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোহাম্মদ আলী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৮৮৭ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন ৩লাখ ২১হাজার ৩’শ ২৩ জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মীর নাজমুল ইসলাম মই প্রতীকে পেয়েছেন ৪৪২ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন হাতি প্রতীকে পেয়েছেন ৪৭৫ ভোট, গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২৯৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আব্দুল্লাহ্ আকন্দ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫১৫৩ ভোট।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) এই আসনে মোট ভোট দিয়েছেন ৩লাখ ৮হাজার ২’শ ৬০ জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩৭৩ ভোট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) তরুণ কুমার ঘোষ রকেট প্রতীকে পেয়েছেন ৬৭১ ভোট, গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট ও বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩০৮ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন