সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

সাতক্ষীরায় নিজ ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার নিজ ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ওই নারী ওয়াহেদা সুলতানা শিমু (৩৮)। তিনি পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, ২০০৭ সালে তার বিবাহ হয়েছিল কিন্তু বিবাহের তিন মাস পর স্বামী আত্মহত্যা করে মারা যাবার পর থেকেই সে বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ফলে পরিবারের কারো সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না এবং কারো কথা সে শুনত না। পরিবারের পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তাকে সর্বশেষ গত ৩ জুন সন্ধ্যার পর বাড়ির সামনে চায়ের দোকানে দেখা গিয়েছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ঘর থেকে দুর্গন্ধ আসায় স্বজনদের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গিয়ে মৃত অবস্থায় উপুড় হয়ে তার বিছানায় পড়ে থাকতে দেখে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই নারী বিভিন্ন ধরনের নেশার সঙ্গে সম্পৃত্ত ছিল বলে জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন