আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মশায় কামড়ালে দায় আমার : কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো

মশায় কামড়ালে দায় আমার : কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘আগে মশার কামড় খেয়ে বলতাম, অমুকের মশা কামড়েছে। এখন মশা কামড়ালে দায় আমার।’

বিজ্ঞাপন

শহরকে পরিচ্ছন্ন রাখতে খুলনা সিটি কর্পোরেশনের সবাইকে সর্বোচ্চ কর্মতৎপরতা দেখানোর নির্দেশ দিয়ে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কর্পোরেশনের সেবক হিসেবে আপনাদের চোখ বন্ধ করে থাকার সুযোগ নেই। কেউ দায় এড়াতে পারবেনা না।

সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে মঞ্জু বলেন, কোথাও অনিয়ম পেলে আপনারা রিপোর্ট করবেন। আমরা সাথে সাথে সেখানে পৌঁছে যাবো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কেসিসির পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে পাঠানো অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

সোমবার দুপুরে কেসিসির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

অনুষ্ঠানে কেসিসির ৭২৮ জন পরিচ্ছন্নতা কর্মীকে ৫হাজার টাকা করে ৩৬ লাখ ৪০ হাজার টাকার অনুদান দেয়া হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহানগরীর সড়ক আটকে নির্মাণ সামগ্রী রেখে বাড়ি নির্মাণ, ফুটপাত ও রাস্তায় ভ্রাম্যমাণ হকার, ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা এবং নিবন্ধনের বাইরের ইজিবাইক শহরে চলাচল করতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দেন। মেট্রোপলিটন সিটির বাসিন্দা হতে হলে সবাইকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন