যশোরে বাসচাপায় কলেজছাত্রী নিহত

যশোরে বাসচাপায় কলেজছাত্রী নিহত

যশোরের চৌগাছায় বাসচাপায় আফিয়া ইসলাম মৃধা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আফিয়ার বাবা মহিদুল ইসলাম মৃধা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকাল নয়টার দিকে চৌগাছা বাজার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত কাজে বাবা-মেয়ে কংশারীপুর থেকে পায়ে হেঁটে চৌগাছা রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। তারা বাজার ব্রিজের কাছে পৌঁছালে মহেশপুর থেকে ছেড়ে আসা একটি বাস পেছন দিক থেকে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আফিয়া। গুরুতর আহত হন তার বাবা মহিদুল ইসলাম মৃধা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আফিয়ার মরদেহ মর্গে পাঠানো হয়। আর মহিদুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন