ঝিনাইদাহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির সহকারী পরিচালক রফিকুল আলম।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকালে বাঘাডাংঙ্গা খোশালপুর, বেনীপুর কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪৯০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকদের মধ্যে ছয় জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা বাগেরহাট, যশোর ও নড়াইলের বাসিন্দা। আটকদের থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

