ডোবায় নবজাতকের লাশ, মা বললেন জিনে নিয়ে গেছে

ডোবায় নবজাতকের লাশ, মা বললেন জিনে নিয়ে গেছে

ঝিনাইদহে মুনতাহা নামে ২১ দিনের এক শিশুকে ডোবার ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা তানজীলা খাতুনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে গেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নরহরিদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। মুনতাহা নরহরিদ্রা গ্রামের মিল্টন বিশ্বাসের মেয়ে। মিল্টন বিশ্বাস ঢাকার গাজীপুরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। শনিবার দুপুরে নিজের ঘরে শিশু মুনতাহাকে নিয়ে শুয়েছিল তার মা তানজীলা খাতুন। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা এসে দেখেন মুনতাহা সেখানে নেই। পরে শিশুর মাকে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় মুনতাহার লাশ পাওয়া

যায়।

স্থানীয়রা বলেন, ঘটনার সময় বাড়িতে তার মা ছাড়া কেউ ছিল না। মায়ের মোবাইল ফোনটি আমরা নিয়েছি। সেখানে বেশ কিছু কথোপকথন পেয়েছি অন্য একটি ছেলের সঙ্গে। আমাদের ধারণা পরকীয়ার জেরে শিশুটিকে তার মা হত্যা করেছে।

শিশুটির দাদি নাসরিন খাতুন বলেন, ঘটনার প্রায় আধা ঘণ্টা আগে

বাড়িতে দেখি মুনতাহাকে নিয়ে ওর মা খেলা করছে। কিছু সময় পর ফিরে দেখি তানজীলা (শিশুর মা) ঘুমাচ্ছে, কিন্তু মুনতাহা নেই। পরে খোঁজাখুঁজি করে ডোবায় লাশ মেলে। এই শিশুর মৃত্যুর পেছনে তার ছেলের বউ (শিশুর মা) জড়িত কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি তিনি।

নাসরিন খাতুন বলেন, পুলিশ তদন্ত করে সঠিক ঘটনা বের করুক। আমরা নাতনি হত্যার সঠিক বিচার চাই।

মুনতাহার মা তানজীলা খাতুন বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। দেখলাম জিনের বেশ ধারণ করে কেউ ওকে (মুনতাহাকে) নিয়ে গেলো। এরপর কীভাবে কী হলো বলতে পারছি না।

জেলা পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, শিশুটির মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত চলছে। তার মাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাবা মিল্টন বিশ্বাস এখনো বাড়িতে আসেনি। বাড়িতে এলে তাকে জিজ্ঞাসাবাদের পর হয়তো বিস্তারিত জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন