ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ ২ জ‌নের মৃত্যু, আহত ৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ ২ জ‌নের মৃত্যু, আহত ৫

ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপ‌জেলায় বজ্রপাতে আসাদুল ইসলাম (৪৮) ও আন্না খাতুন (৪২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। তাছাড়া ‌বি‌ভিন্ন স্থা‌নে বজ্রপা‌তে ৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মায়াধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা। ধান কাটা শ্রমিক হিসেবে তিনি ঝিনাইদহে এসেছিলেন। অপর‌দি‌কে শৈলকূপা উপ‌জেলার দামুক‌দিয়া গ্রা‌মের আ‌নিচুর রহমা‌নের স্ত্রী আন্না খাতুন বা‌ড়ির পা‌শে আম কুড়া‌তে গে‌লে বজ্রপা‌তে নিহত হন। এ ঘটনায় আ‌রো একজন নারী আহত হ‌য়ে‌ছেন ব‌লে স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন।

একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারী আহত হয়েছেন। আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ফারিহা তাহসিন জা‌নি‌য়ে‌ছেন, হাসপাতালে পৌছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যান্য আহতরা সুস্থ আছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন