সীমান্ত পারাপারের চেষ্টা, দালালসহ আটক ১৯

সীমান্ত পারাপারের চেষ্টা, দালালসহ আটক ১৯

ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত পারাপারের চেষ্টাকালে দালালসহ ১৯ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাঘাডাঙ্গা ইউনিয়নের হুদোপাড়া থেকে সীমান্ত পারাপারের সময় ১২ জনকে আটক করা হয়। এছাড়া স্বরুপপুর ইউনিয়নের চাঁপাতলা থেকে দুজন ও জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে একজনকে আটক করা হয়। এর মধ্যে একজন দালাল, সাতজন নারী, সাতজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন