মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ প্রথম প্রহরে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভাষাশহীদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশের চেতনায় রামপালবাসী অঙ্গীকারবদ্ধ—বাংলা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

