অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস ও সরঞ্জামসহ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) এবং ইউনিয়ন যুবলীগ নেতা সাহেব আলী (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ভিওআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস এবং দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহারের অভিযোগে টেলিযোগাযোগ আইন-২০০১-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার করা ডিভাইসগুলো পরীক্ষার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধ বা নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন