অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ করলেন জামায়াত এমপি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ করলেন জামায়াত এমপি

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

বুধবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াত কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মো. রুহুল আমিন।

বিজ্ঞাপন

বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেওয়ার জন্য সরকারিভাবে এ মানবিক সহায়তা হাতে নেওয়া হয়েছে। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক খলিলুর রহমান, জিয়াউল হক, ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারী মাহফুজুর রহমান ও জীবননগর অর্থ সম্পাদক আশাবুল হক মল্লিক।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...