খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৪

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৪

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় আজ ভোর সোয়া ৫টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং চারজন আহত হন। নিহতরা হলেন ইজিবাইক যাত্রী মো. তানজিম ও রফিকুল। আহতদের মধ্যে রয়েছে নিহতের তানজিমের বড় ভাই জিহাদ, ট্রাকের যাত্রী মো. জালাল, হেল্পার মো. ইমন, ট্রাকচালক মো. আল আমিন।

বিজ্ঞাপন

লবণচরা থানার ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন, ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, সোমবার ভোরে চাঁদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিলেন। বাস থেকে নেমে তারা ইজিবাইকে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন