ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের কিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র্যাব-৬।
শনিবার (২ মে) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার যশোর রোডে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল র্যাবের। সেসময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে চাপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালায় র্যাব সদস্যরা। এসময় সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (মিথাইল অ্যামফিটামিন) মাদক উদ্ধার করা হয়।
তিনি জানান, ১ কেজি ৫১০ গ্রাম ওজনের এই ক্রিস্টাল আইসের মূল্য আনুমানিক ৭ কোটি ৫৫ লক্ষ টাকা। এই মাদকদ্রব্য সদর থানায় হস্তান্তরের কাজ চলমান রয়েছে জানিয়েছে র্যাব-৬।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

