সাতক্ষীরায় কুশখালী সীমান্তে ২৩ জনকে পুশইন

সাতক্ষীরায় কুশখালী সীমান্তে ২৩ জনকে পুশইন

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে আটককৃতদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুশখালী বিওপির কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন।

তিনি জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশইন করা ২৩ জনকে আমরা আটক করেছি। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে।

৩৩ ব্যাটালিয়নের দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে আটককৃতদের বিষয়ে পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদের মধ্যে কোনো নারী ও শিশু রয়েছে কিনা, বা তারা কীভাবে ভারতে প্রবেশ করেছিল সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিজিবি পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন