কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেতবাড়ীয় ইউনিয়নের বনগ্রাম খেয়াঘাট এলাকার নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছি, ২-৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো বলেন, লাশটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ ব্যাপারে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নেবে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বনগ্রাম খেয়াঘাটের পাশে নদীতে ভাসমান লাশটি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

