আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বসতঘরে জ্বালানি তেল মজুত, একজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

বসতঘরে জ্বালানি তেল মজুত, একজনের কারাদণ্ড
ছবি: আমার দেশ

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে আনোয়ার হোসেন খোকন নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার শহরের উত্তর পলাশপোল এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও কনোজ দেওয়ানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন