গড়াই নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ

গড়াই নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, সন্ধ্যায় গড়াই নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরনে লাল রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন