গুলিতে নিহত তরিকুলের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা

গুলিতে নিহত তরিকুলের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা

সন্ত্রাসীদের গুলিতে নিহত যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সরদারের বাড়িতে গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারা। শনিবার (২৪ মে) সকালে অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে তরিকুলের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা।

বিজ্ঞাপন

নেতাদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবুরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, তরিকুল ইসলাম সরদার গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছেন। অসংখ্যবার জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিবাদের বিদায় হলেও এখনো সেই লড়াইয়ের সৈনিকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে।

তিনি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন