মুজিবনগর সীমান্তে নারী-শিশুসহ ৩০ জনকে ঠেলে দিলো বিএসএফ

মুজিবনগর সীমান্তে নারী-শিশুসহ ৩০ জনকে ঠেলে দিলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশব্যাক করেছে। মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে ।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আনন্দবাস ক্যাম্পের সদস্যরা জানান, ভোররাতে আনন্দবাস সোনাপুর মাঝপাড়া সীমান্ত ১০১ এর 1/S ২০ নং গেট দিয়ে নারী পুরুষ শিশু সহ বাংলাদেশিদের ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তাদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

আটকৃতরা জানায়, গত এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বহরমপুরের একটি জেলে রাখে। সেখান থেকেই পরে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে আটক করে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন