অভয়নগরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

অভয়নগরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ
ছবি: আমার দেশ

যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে জুনায়েদ গাজী নামে চার বছর বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ তার বড় ভাই বায়েজিদের (৬) সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে পানির স্রোত বেশ প্রবল ছিল।

বিজ্ঞাপন

জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতে তলিয়ে যায়। একপর্যায়ে তার বড় ভাই উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার চিৎকারে স্থানীয় ও পরিবারের সদস্যরা নদীতে নেমে নিখোঁজ বায়েজিদকে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য প্রাথমিক অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অভিযানের পর শিশুটির সন্ধান না পাওয়ায় খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন