দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্য
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় দায়িত্বরত অবস্থায় বাস ও ট্রাকের মাঝে পড়ে হাফিজুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার আলামপুর এলাকায় (কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আমার দেশকে তিনি জানান, শনিবার দায়িত্বরত অবস্থায় আমাদের হাইওয়ে থানার কনস্টেবল হাফিজুর রহমান মারা গেছেন। কুষ্টিয়া থেকে বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মাঝে চাপা পড়ে তিনি নিহত হন। ওই সময় সেখানে আমাদের একটি দল কর্তব্যরত ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...