নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের

নড়াইলে একই সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার নড়াইল-কালিয়া নড়াইল-কালিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শিশু আছিয়া (৫), সেন্টু হাওলাদার ও সাবি্‌বর (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল আছিয়া। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। পরে নড়াইল সদর হাসপাতালে আনার পরপরই মারা যায় সে। এদিকে দুপুর ২টা দিকে একই সড়কের ফুলশ্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামক এক ‘নগদ’ কর্মী মারা যায়। সেন্টু তুলারামপুর গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

অপর মোটরসাইকেলে থাকা আহত সাব্বিরকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। সাব্বির চালিতাতলা গ্রামের মোশারেফের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন