ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দুটি গরু জব্দ করা হয়। শনিবার ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, পলিয়ানপুর বিওপির সীমান্ত পিলার-৫৯/৬-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মেহগনি বাগান থেকে পরিত্যক্ত ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমের বাগান থেকে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর ও বাঘাডাংগা বিওপি অধীন এলাকা থেকে নিয়মিত টহল পরিচালনাকালে ১২ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

