রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাগেরহাটের রামপাল উপজেলার ২ নম্বর উজলকুড় ইউনিয়নের রনশেন মিরাখালী নামক স্থান থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ওই এলাকায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা চলাচলের সময় রনশেন মিরাখালী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় জমান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন