গাজার নাসের হাসপাতালে ইসরাইলের হামলার নিন্দা জানাল তুরস্ক

গাজার নাসের হাসপাতালে ইসরাইলের হামলার নিন্দা জানাল তুরস্ক
ফাইল ছবি

গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলের প্রাণঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এই হামলায় সাতজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

গতকাল প্রকাশিত এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলের হামলা আবারও প্রমাণ করেছে, দেশটি শান্তি চায় না।

বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানায়। তবে বিবৃতিটি প্রকাশের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...