আগামীকাল আলমডাঙ্গার চার ইউনিয়নের অনুপস্থিত থাকা পলাতক চেয়ারম্যানরা আবারও তাদের চেয়ারে বসবেন। তারা দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্ট থেকে নিজেদের পক্ষে রায় পেয়েছেন।
তারা হলেন- খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, ডাউকি ইউনিয়নের তরিকুল ইসলাম, খাদিমপুর ইউনিয়নের মোজাহিদুর রহমান জোয়াদ্দার লোটাস ও চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার।
৫ আগস্ট পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দীর্ঘদিন অনুপস্থিত থাকেন। পরে স্থানীয় প্রশাসন ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেয়।
এরপর চেয়ারম্যানরা হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াইয়ে আলমডাঙ্গার চার চেয়ারম্যান তাদের পক্ষে রায় পান।
আগামীকাল আলমডাঙ্গা প্রশাসন রায় পাওয়া চার চেয়ারম্যানকে তাদের স্বপদে স্থলাভিষিক্ত করবে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

