
চিংড়ি ঘেরের পাড়ে টমেটো চাষ, ফলন ভালো দাম বেশি
বাগেরহাটের চিতলমারীতে দাম ভালো হওয়ায় আগাম টমেটো চাষে ঝুঁকছেন কৃষকেরা। এখানকার উৎপাদিত টমেটো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। উপজেলার শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা ও সন্তোষপুর ইউনিয়নের কয়েক হাজার কৃষক এই চাষের সঙ্গে যুক্ত।













