
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় বিবদমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিনটি বসতভিটা ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছে। বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শৈলকূপা উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।







